ট্রেনের ধাক্কয় এক মহিলার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ইংরেজবাজার থানার কৃষ্ণপল্লি এলাকায় রেল লাইনের ধারে। মৃত ওই মহিলার পরিচয় জানা যায়নি। মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তর জন্য পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। মহিলার মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্য। কিভাবে মহিলার মৃত্যু হয়েছে তার তদন্ত শুর করেছে রেল পুলিশ ও ইংরেজবাজার থানার পুলিশ।
স্থানীয় এক ব্যাক্তি জানান ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ওই মহিলার। আনুমানিক ৫০ থেকে ৬০ বছর বয়স হবে ওই মহিলার তবে এখনও তার পরিচয় জানা যায়নি।